বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১৯ বার পঠিত

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভুনু (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুনু সদর উপজেলার পিরোজপুর গ্রামের জাদু শেখে’র ছেলে। স্থানীয়রা জানান, ভুনু দুপুরে তার নিজের জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। তার জমিতে সেচ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি। পরে কয়েকজন চাষি মাঠে গেলে ভুনুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ভুনুর এ অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামের মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভুনু নামের এক কৃষকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo