মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে বোরো মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ধানের বীজ (হাইব্রিজ) বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থবছর বোরো মৌসুমে কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ (হাইব্রিড) বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (০৬ ডিসেবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

এ প্রণোদনা কর্মসূচীর আওতায় তিন হাজার দুই শত জন প্রান্তিক চাষীর মাঝে ০২ কেজি করে মোট ৬.৪০ টন বোরো মৌসুমের ধানের বীজ (হাইব্রীড) বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য এবং উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বীজ নিতে আশা কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo