রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে লোকাল বাসের ধাক্কায় নারীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে শাপলা নামে যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কায় মেনুয়ারা খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ছাতিয়ান ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেনুয়ারা খাতুন উপজেলার মটুমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের খালপাড়ার হবিবর রহমানের স্ত্রী।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মটমুড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন জানান, মেনুয়ারা খাতুন সন্ধার কিছুটা পর তার ছেলের দোকানে পান পৌঁছে দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে কুষ্টিয়া- মেহেরপুর সড়কের ছাতিয়ান ব্রিকফিল্ড এলাকার সড়কে উঠলে দ্রুত গতিতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শাপলা নামের লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেনুয়ারা খাতুনকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মেনুয়ারা খাতুন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বামন্দি বাজারের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়া যাওয়ার পথিমধ্যে মেনুয়ারা খাতুনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পরপরই বাস চালক বাসটি নিয়ে শটকে পড়েন।

মেনুয়ারা খাতুনের মৃত্যুর সংবাদে ছাতিয়ান গ্রামের স্থানীয় জনগণ বিচারের দাবিতে কুষ্টিয়া- মেহেরপুর সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয়রা আরো জানান, আন্তঃজেলার লোকাল বাসগুলো অনেক সময় অন্যদিকে অযথা সময় নষ্ট করে জরিমানার টাকা বাঁচাতে চেকপোস্ট এলাকায় দ্রুতগতিতে এসে পৌঁছানোর চেষ্টা করে। এ কারণেই ঘটে অধিকাংশ সড়ক দুর্ঘটনা। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

গাংনী থানা অফিসার ইন চার্জ তাজুল ইসলাম জানান,  লোকাল বাসের ধাক্কায় মেনুয়ারা খাতুন নামের এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo