রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

মেহেরপুরের গোভীপুর গ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত সালেহা খাতুনের (৫৫) স্বামী এলাহি বক্সকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ মে) ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর ভিটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাহি বক্স গোভীপুর ভিটা পাড়ার খোদা বক্সের ছেলে।

মেহেরপুর সদর থানা ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান জানান, আমার নিজ গ্রাম গোভীপুরে এলাহি বক্স নামের এক ব্যক্তি ভোর ৫ টার দিকে তার স্ত্রীকে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে এমন সংবাদ শুনে আমি ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রকৃতপক্ষে এলাহি বক্স একজন মানসিক রোগী সে বিষয়টি মেহেরপুর শহরসহ এলাকার সকলেই জানে। সে কেন তার স্ত্রীক হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করল তার কারণ জানা সম্ভব হয়নি। আমি এ ঘটনার কারণ জানতে চাইলে এলাহি বক্স আমাকে বলে ডিসি সাহেবকে বলে আমাকেও গুলি করে দাও। পরে আমাদের দুজনকে একসাথেই খবর দিও। তবে কাজটা খুবই দুঃখজনক এর জন্য দুঃখ প্রকাশ করছি। নিহত সালেহা খাতুন ছিলেন একজন ভালো মানুষ ও অত্যন্ত পরিশ্রমী। অথচ আজকে তাকে অসুস্থ স্বামীর দ্বারা হত্যার শিকার হতে হল। আমরা অত্যন্ত মর্মাহত ও দুঃখিত।

মেহেরপুর সদর থানা ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা এলাহী বক্সকে আটক করি এবং ঘটনাস্থল থেকে নিহত সালেহা খাতুনের লাশ উদ্ধার করি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo