রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরে গড় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৬৫ বার পঠিত
মেহেরপুর শহরের গড় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তৌফিক (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (০২ জুন) দুপুরে শহরে পুনঃ খনন করা গড় পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় সে। তৌফিক মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বেড়পাড়ার তোজাম্মেল হকের ছেলে ও মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি উপ-পরিচালক শাকরিয়া হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, স্কুল শেষে তৌফিক হোসেন তার অপর ৪ বন্ধুদের সাথে মেহেরপুর শহরের গড় পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তৌফিক সাঁতার না জানার কারণেই পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo