রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)’র অভিযানে ফেনসিডিলসহ একলাছ মিয়া (৫৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি-৩, র‍্যাব-১২ এর সদস্যরা। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলাধীন বামন্দি ইউনিয়নের বালিয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এখলাছ মিয়া উপজেলার কাজিপুর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে।

সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার আশরাফউল্লাহ সিপিসি-৩, মেহেরপুর, র‌্যাব-১২ শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এক প্রেস রিলিজ মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, মাদক নিয়ে এক ব্যক্তি কাজিপুর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বামন্দির দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলাধীন বামন্দি ইউনিয়নের বালিয়াঘাট এলাকায় র‍্যাবের একটি টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এখলাছ নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা গেছে, ওই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo