শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৯৫৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ (৫২)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে তাকে উপজেলার খাসমহল গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ উপজেলার খাসমহল গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল্লাহ গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু, এসআই জসীমউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আরো জানান, বিজ্ঞ আদালত আব্দুল্লাহকে চেক জালিয়াতি মামলায় এক বছরের কারাদণ্ড এবং ২লক্ষ ৭৮হাজার টাকা জরিমানা প্রদান করেন।তারপর থেকে আব্দুল্লাহ পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo