মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩২৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আসন্ন গণভোট-২০২৬ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আপনারা সবাই নির্বিঘ্নে অংশগ্রহণ করবেন। প্রত্যেকেই নিজ নিজ মতামত স্বাধীনভাবে প্রদান করবেন। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি ভোটারদের ভোট দিতে বাধা প্রদান করে, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাবেন। প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, সকল ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমানের সঞ্চালনায় গণভোট বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসন্ন গণভোট নিয়ে উন্মুক্তভাবে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার এনামুল হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকগণ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদের ইমাম, গির্জা ও মন্দিরের পুরোহিত, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo