রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত, আহত-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৯২৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় তন্ময় (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। সেই সাথে তার বন্ধু ফিরোজুল ইসলাম (২০) মারাত্মক ভাবে আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তেঁতুলবাড়িয়া কড়ুইতলা হতে হিন্দা তালসারি মাঠের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দহেরপাড়ার কাফিরুল ইসলামের ছেলে ও তার বন্ধু ফিরোজুল একই এলাকার এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তন্ময় ও ফিরোজুল তেঁতুলবাড়িয়া কড়ুইতলা হতে হিন্দা তালসারি রাস্তায় যাওয়ার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দু”জনেই মারাত্মক আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলার করমদি সন্ধানী হাসপাতালে নিয়ে যায়, অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া যাওয়ার পথে মিরপুর নামক স্থানে তন্ময় মারা যায়। নিহতের বন্ধু ফিরোজুল ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর মারা গেছে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo