রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাংনীতে উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৭৭৫ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান। এ সময় আওয়ামী যুবলীগের সবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, সাবেক ছাত্রলীগ নেতা ইমরান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌরসভা ও ৯টি ইউনিয়ন মিলে মোট ১০টি টিমের মধ্যে দু’টি ভেনুতে ২৮/০৫/২০২১ ইং তারিখে শুরু হয়ে ০২/০৬/২০২১ তারিখে শেষ হবে। ভেন্যু দুটি হল- জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ ও গাংনী পাইলট মাধ্যমিক ফুটবল মাঠ।
খেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আতর আলী।
প্রথম দিনের উদ্বোধনী প্রতিযোগিতায় গাংনী পাইলট মাধ্যমিক ফুটবল মাঠে ষোলটাকা ইউনিয়ন ফুটবল একাদশ রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়েছে। অপরদিকে, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে মটমুড়া ইউনিয়ন ফুটবল একাদশ তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেছে।
খেলা শেষে সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo