বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

মেহেরপুরের গাংনীতে ট্রলির চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৭২২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ট্রলি চাপায় রোজা খাতুন (৬) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রোজা উপজেলার গোপালনগর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

ঘটনা সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১০ টার দিকে রোজা তার পিতা-মাতার সাথে মোটরসাইকেল যোগে নানার বাড়ি বেড় গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে আড়পাড়া নামক স্থানে পৌঁছলে একটি স্টিয়ারিং গাড়িকে ওভারটেক করার সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির সাথে ধাক্কা লেগে রোজার পিতা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পিছন দিক থেকে আসা ধান ভর্তি স্টিয়ারিং গাড়ি চালক নিয়ন্ত্রণ হারালে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় রোজা মারাত্মকভাবে আহত হয়। রোজার পিতা-মাতা অক্ষত অবস্থায় থাকে। স্থানীয়রা রোজাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হামিদুল ইসলাম রোজাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহত এর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo