বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

আঝুপিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত 

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৭৭১ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে আমঝুপি ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর সদর উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু। এসময় আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ছাদাত সহ উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মহাবুল হক (মুক্তিযোদ্ধা)।
আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় বিকাল সাড়ে ৪ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ এবং শপথ অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হন মেহেরপুর সদর উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু ।
এদিকে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সূর্যদয়ে সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সেখানে সকল শহীদের আত্মার মাগফেতার কামনা করে দোয়া করা হয়। এসময় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহিদুল ইসলাম ও সহাকারী প্রধান শিক্ষক হাফিজুজ্জামান ও বীর শহীদদের প্রতি দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী মোঃ বেলাল হুসাইন পেশ ইমাম আমঝুপি দক্ষিন পাড়া জামে মসজিদ। পরে সেখানে বিকাল সাড়ে ৪ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ এবং শপথ অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হয়ে ছাত্রী, শিক্ষক ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একই সাথে শপথ বাক্য পাঠ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo