মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

দামুড়হুদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

আবদুল্লা খান, দামুড়হুদা, চুয়াডাঙ্গা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৮৪১ বার পঠিত

মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ নানা আয়োজনে চুয়াডাঙ্গার দামুড়হুদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রত্যুষে দিবসটি উপলক্ষে ৫০ বার তোপধ্বনি করা হয়।

৫০ তম মহান বিজয় দিবস উপলক্ষে দামুড়হুদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দামুড়হুদা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর সভাপতিত্বে প্রধানমন্ত্রী ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ আলী। বাংলাদেশের সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo