মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

মেহেরপুরে অনলাইন কজ লিস্টের উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫৩৯ বার পঠিত

স্মার্ট বিচার বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে “সকল মামলার তথ্য এক ঠিকানায়” এই স্লোগানকে সামনে রেখে সরকারের এটুআই প্রোগ্রামের আওতায় সারা দেশের জেলা পর্যায়ে আদালতসমূহের তথ্য অনলাইনে প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মেহেরপুর জেলায় অনলাইন কজলিস্ট পরিচালনার কার্যক্রম উদ্বোধন করেন মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহিদুল্লাহ ।

তিনি মেহেরপুরের সকল বিচারক, ম্যাজিস্ট্রেট এবং কর্মচারীদের প্রতিদিনের মামলার হালনাগাদ তথ্য অনলাইনে ইনপুট দেওয়ার নির্দেশনা প্রদান করেন। এটুআই প্রোগ্রাম কর্তৃক এমন যুগান্তকারী একটি উদ্যোগ গ্রহন করায় তিনি সরকার এবং এ টুআই জুডিসিয়ারি টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এটুআই জুডিসিয়ারি টিমের পক্ষ থেকে ব্যবহারিক সেশন পরিচালনা করেন মোঃ মাহবুব সোবহানী। আটুআই জুডিসিয়ারি টিমের পক্ষ থেকে এই কার্যক্রমে স্বতস্ফুর্ত অংশ গ্রহনের জন্য অতিরিক্ত জেলা জজ ফারজানা খান মেহেরপুর বিচার বিভাগের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্মার্ট বিচার বিভাগের পথে মেহেরপুরের এই যাত্রায় আটুআই এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মোবাইলের প্লে স্টোর থেকে “আমার আদালত” অ্যাপ ডাউনলোড করে মোবাইল বা কম্পিউটার থেকে https://causelist.judiciary.gov.bd/ এই ঠিকানায় ভিজিট করে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আদালতের বিচারাধীন মামলার হালনাগাদ তথ্য, মামলার পরবর্তী তারিখ, রায় এবং আদেশ জানা যাবে।

অনুষ্ঠানে এটু আই জুডিসিয়ারি টিমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মাহবুব সোবহানী, বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল তোহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এবং মেহেরপুরের সকল বিচারক, ম্যাজিস্ট্রেট এবং আদালতের সহায়ক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo