বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

মেহেরপুরের রয়েল পরিবহনের ধাক্কায় পশু চিকিৎসক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৪৭৮ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে রয়েল পরিবহনের ধাক্কায় শামিম আহমেদ (৩০) নামের এক গ্রাম্য পশু চিকিৎসক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুরে এ ঘটনা ঘটে। নিহত শামীম আহমেদ মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রামের শাজাহান আলীর ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা আব্দুর রহমান জানান, সকালে নিজ বাড়ি সিংহাটি থেকে মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর এলাকার চৌরাস্তায় সড়কে উঠলে মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে সরাসরি ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক শামীম সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুর সদর এলাকার চাঁদপুর চৌরাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পশু চিকিৎসক নিহতের সংবাদ পেয়ে তার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল নিহত শামীমের লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইন চার্জ সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, দূরপাল্লার বাস রয়েল পরিবহনের ধাক্কায় শামীম নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছে। হাসপাতাল থেকে শামীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই রয়েল পরিবহন বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo