মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু, আহত-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩৮১ বার পঠিত

মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় শাওন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিহত শাওন সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠানপাড়ার আশরাাফ আলীর ছেলে ও শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। একই সাথে মোটরসাইকেল আরোহী সৌরব নামের আরেক স্কুল ছাত্র গুরুতর আহত হয়।

শোলমারী গ্রামের বাসিন্দা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাওন ও সৌরভ নামের স্কুল পড়ুয়া দুই বন্ধু মোটরসাইকেল যোগে শোলমারী গ্রাম থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। শোলমারী-মেহেরপুর সড়কে তেরঘরিয়া বিল এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পাওয়ারটিলারে (স্যালোইঞ্জিন চালিত) ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে চালক ও আরোহী দুজনেই গুরুতর আহত হয়।

পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন। আহত শাওনের অবস্থার অবনতি দেখা দিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে রাজশাহী যাওয়ার পথে পাবনা এলাকায় তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo