শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে বিদেশী মদ ও গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৪০১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার শওড়াতলা গ্রাম থেকে বিদেশী মদ ও গাঁজাসহ ইকরামুল হক নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৯ মে) বিকেল সোয়া ৪ টার দিকে শহড়াতলা গ্রামের বাগানপাড়ায় ভাদুমিয়ার বাঁশবাগানের ভিতর থেকে ৭ বোতল ভারতীয় মদ ও এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইকরামুল হক ওই গ্রামের ইকতার আলীর ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম শুক্রবার (১৯ মে) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে এসআই কাহী মহসিন, এএসআই নো: হেলাল উদ্দিনসহ একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে শহড়াতলা গ্রামের বাগানপাড়ায় ভাদুমিয়ার বাঁশবাগানের ভিতর থেকে ০৭ বোতল ভারতীয় মদ ও এক কেজি গাঁজাসহ ইকরামুল হক নামের এক যুবককে আটক করা হয়।

আটককৃত ইকরামুল হকের বিরুদ্ধে‌ গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo