রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

“তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করতে গাংনীতে আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪৪৩ বার পঠিত

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করণে আগামী ১৭ জুলাই মেহেরপুরে “তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফল করতে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় আওয়ামী যুবলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগ সভার আয়োজন করে।

গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

আওয়ামী যুবলীগ নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।

অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মজিরুল ইসলাম ও আমজাদ হোসেন, আওয়ামী যুবলীগের পৌর নেতা আশিকুর রহমান আকাশসহ আওয়ামী যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, কেসমত আলী, মতিয়ার রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo