রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুর সীমান্তে ৩৬ লক্ষ টাকা মূল্যের মার্কিন ডলার আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪২২ বার পঠিত

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪টি বান্ডিলে ৩৩ হাজার ২ শত মার্কিন ডলার আটক করেছে ৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। শনিবার দিবাগত রাত ৯টার দিকে মেহেরপুর জেলার সীমান্ত এলাকা বুড়িপোতা মাঠ থেকে মার্কিন ডলারগুলো আটক করা হয়। আটককৃত মার্কিন ডলারের বাংলাদেশী টাকায় মূল্য ৩৬ লাখ ৫২ হাজার টাকা। উদ্ধারকৃত মার্কিন ডলারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি ৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল সাঈদ মুহাম্মদ জাহিদুর রহমান পিএসসি রোববার (১২ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মেহেরপুরের সীমান্তবর্তী বুড়িপোতা এলাকা দিয়ে মার্কিন ডলার ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা মাঠ এলাকায় ভারপ্রাপ্ত কোর্য়াটার মাষ্টার সহকারী পরিচালক মোঃ হায়দার আলী এবং বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় টহল দল নিয়ে সীমান্ত পিলার ১১৬/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িপোতা মাঠের মধ্যে টহল পরিচালনা করেন। এ সময় একজন ব্যক্তি ধান ক্ষেতে পানি দেওয়া অবস্থায় বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে দৌড়ে পালিয়ে যায়।
তৎক্ষণাত টহল দল পানির পাম্প এলাকায় গিয়ে পুরাতন কাপড় দ্বারা ঢাকা একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায়। পলিথিনের ব্যাগটি তল্লাশী করে স্কচটেপ দিয়ে মোড়ানো ০৪টি বান্ডিল হতে ৩৩ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার করতে সক্ষম হয়।

বুড়িপোতা বিওপির হাবিলদার মোঃ মোতালেব হোসেন
বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করতঃ উদ্ধারকৃত মার্কিন ডলারগুলো মেহেরপুর ট্রেজারী
অফিসে জমা করার র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo