রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৭৮ বার পঠিত

সাড়ে ৩ কেজি গাঁজাসহ সাহিদুল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারীকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার (২০ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত সাহিদুল ইসলাম গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আঃ খালেক এর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম সোমববার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ নভেম্বর) সকাল ৮ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন সাহারবাটি গ্রামস্থ দক্ষিণপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক রফিকুজ্জামান, রুহুল আমিনসহ একটি টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে শহিদুল ইসলামের সেমিপাকা বসতবাড়ির খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্কস টেপ দিয়ে মোড়ানো সাড়ে ৩ কেজি গাঁজাসহ সাহিদুল ইসলামকে আটক করেন।

আটককৃত সাহিদুল ইসলাম এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo