বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম! রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাংনীতে তুচ্ছ ঘটনায় দুই নারীকে পিটিয়ে জখম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১১৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনায় দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাথানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লালন হোসেনের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও মেয়ে নাসিমা খাতুন (১৪)।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের মাইজ উদ্দিনের ছেলে রবি ও তার স্ত্রী হাজেরা খাতুনের সাথে নার্গিস খাতুনের বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে রবি ও তার স্ত্রী বাঁশ দিয়ে নার্গিস খাতুনকে মাথায় মেরে রক্তাক্ত জখম করে। নার্গিস খাতুনকে ঠেকাতে গেলে মেয়ে নাসিমা খাতুনকেও মেরে রক্তাক্ত জখম করে প্রতিবেশী রবি ও তার স্ত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo