বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম! রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ৮টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতঃপর বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য নুরুন্নাহার এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কামরুজ্জামান।

দিবসটি উপলক্ষে বিকেল ৫ টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo