আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মেহেরপুর জেলার শহিদ ড. সামসুজ্জোহা পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড. সৈয়দ এনামুল কবির।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. শেখ বখতিয়ার উদ্দীন, উপাচার্য, মেহেরপুর বিশ্ববিদ্যালয়; জনাব উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার, মেহেরপুর; মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর এবং জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ এনামুল হক।

সভায় বক্তারা ভোটারদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র শক্তিশালী করতে ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
এর আগে সকালের দিকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে মেহেরপুর আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার এর উদ্বোধন করা হয়।