রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম! রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

মেহেরপুরে জামায়াতের ৫ নারী কর্মী আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৪৯৬ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে বৈঠক চলাকালে জামায়াতে ইসলামীর ৫ নারী কর্মীকে আটকের কথা জানিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আনন্দবাস গ্রামের মণ্ডল পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে আশাদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটকসহ ১৮টি সাংগঠনিক বই জব্দ করা হয়।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলো- বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের তাছাবউদ্দীনের স্ত্রী কোহিনুর বেগম (৪৫), আরিফুল ইসলামের স্ত্রী শারমিনা খাতুন (২২), আবু বক্করের স্ত্রী রওশনারা খাতুন (৪৬), জুলফিকার আলী ভুট্টো’র স্ত্রী পারভিনা খাতুন (৩৪) এবং আশাদুল হকের স্ত্রী সখিসোনা (৪০)।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, সরকার বিরোধী বৈঠক হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আনন্দবাস গ্রামের মণ্ডল পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে আশাদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের ৫ নারী কর্মীকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১৮টি সাংগঠনিক বই জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় এজাহার নামীয় ৫ জন ও অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo