বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম! রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

মেহেরপুরে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৮০৩ বার পঠিত

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে বিজয় শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে বিজয় শোভাযাত্রাটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর স্টেডিয়াম এ গিয়ে শেষ হয়। বিজয় শোভাযাত্রার অগ্রভাগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ছাত্রীদের সমন্বয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী লেখা শোভাযাত্রার আকর্ষণ বৃদ্ধি করে।
বিজয় শোভাযাত্রায় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সারোয়ার, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম,জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সদর থানার ওসি শাহা দারা সহ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ ছাড়াও মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক হাজার মানুষ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo