রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর

কবি- মনজুর মুর্শিদ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ১০৩৪ বার পঠিত

কবি মঞ্চের মই বেয়ে উপরে উঠে এলেন..কালো ফ্রেমের চশমাটি রাখলেন টেবিলে যে চশমায় স্বাধীনতার স্বপ্ন আঁকা ..”ভায়েরা আমার” তার বজ্রকন্ঠ ধ্বনিত হলো..কেপে উঠলো কলরেডির মাইক্রোফোন..লক্ষ জনতার বুকের স্পন্দনে কম্পিত হলো সেই জাদুকরী শব্দ সম্মোহন…

তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা…..
শ্লোগানে শ্লোগানে মুখরিত হলো সমগ্র বাংলা..
পহাড়ের মত ঐক্যবদ্ধ হলো জনতা..
বিচলিত ঘাতকের দল মার্চের কালো রাতে
মেতে উঠলো নারকীয় হত্যাযজ্ঞে..
কবি কে বন্দী করে নিয়ে যাওয়া হলো শত্রু শিবিরে.
বেতার থেকে প্রতিধ্বনিত হলো স্বাধীনতার ঘোষণা..
বেজে উঠলো মুক্তিযুদ্ধের দামামা..
তার পর শুধু রক্ত আর রক্ত..
ত্রিশ লক্ষ শহীদ আর লক্ষ বীরঙ্গনার রক্ত
অতঃপর তোমার জাদুকরী আঙুলের ছোয়ায়
জেগে উঠলো সবুজ ব-দ্বীপ…
এক প্রসব কাল সময় চক্রে জন্ম নিল বাংলাদেশ…..
র্দীঘ প্রতীক্ষার পর কুয়াশাচ্ছন্ন রাত্রি শেষে.
তোমার জন্মশত বর্ষের আগমনী ঘন্টা শুনি
মহাকালের খেরো খাতায়…
শুধু আর একবার ফিরে আসো কবি
তোমার স্বপ্নের সোনার বাংলায়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo