বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে অবৈধ ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫১৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেহেরপুর–কুষ্টিয়া সড়কের বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের ডান পাশে অবস্থিত মেসার্স আরএফএল ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফিক্সড চিমনি স্থাপন এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইটভাটার মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বামন্দি এলাকার আরএফএল ব্রিকসের মালিক মুন্ডা গ্রামের ফজলুল হকের ছেলে রাশেদুজ্জামানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে গাংনী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo