শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

গাংনীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৬৯৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বামন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, জাতীয় পার্টির জেলা সভাপতি (জেপি) আব্দুল হালিম প্রমুখ।

মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ গ্রহণ, সড়ক উন্নয়ন কাজে দুর্ঘটনা রোধকল্পে সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ বিষয়সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বক্তারা।

এ সময় র‍্যাব-১২ গাংনী ক্যাম্পের ডিএডি আব্দুল জলিল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুপ্রভা রানী, উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo