সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে আধুনিক কৃষি ও নতুন প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ বাড়াতে কৃষি মেলার উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৮ বার পঠিত

কৃষির আধুনিকায়ণ, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করাতে গাংনীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাংনী-এর আয়োজনে রোববার (২৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুরের উপ-পরিচালক সনজীব মৃধা।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “টেকসই কৃষি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারই পারে কৃষিকে আরও লাভজনক করতে। কৃষকদের হাতে নতুন প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায়উ পজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান তার স্বাগত বক্তব্যে জানান, মেলায় মোট ১৪টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, সার ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবহার, সমন্বিত কৃষি প্রযুক্তিসহ আধুনিক কৃষির বিভিন্ন উপাদান প্রদর্শন করা হচ্ছে। কৃষকদের হাতে-কলমে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়াই এই মেলার মূল লক্ষ্য।

বর্তমান প্রজন্মকে কৃষির প্রতি আকৃষ্ট করতে মেলার তিন দিনে বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য কৃষি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি কৃষির বিভিন্ন খাতে অবদান রাখা সফল কৃষি উদ্যোক্তারাও মেলায় অংশগ্রহণ করছেন।

মেলা আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠান শুরুর প্রথমেই প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo