সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
ঘোষণা
কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ

গাংনীতে একাধিক গ্রামে আগুনে পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৮৬৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে একাধিক গ্রামে আগুনে পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেই সাথে আগুনে ঝলসে সাহারুল নামের একজন মারাত্মকভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে মজিরউদ্দিনের ছেলে ইদ্রিস আলীর বিচালী পালাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের প্রায় ঘণ্টাব্যাপি প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ হাজার টাকা। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় রক্ষা পেয়েছে আরো আড়াই লক্ষ টাকার মালামাল।

অপরদিকে, উপজেলার কাজিপুর গ্রামের পোস্ট অফিস পাড়ায় আবু হোসেনের ছেলে ছানারুল ইসলাম, সহোদর মিনারুল ইসলাম ও প্রতিবেশী নবীর উদ্দিনের ছেলে দবির উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ছানারুল ইসলামের নগদ ৯০ হাজার টাকাসহ ঘরবাড়ির সমস্ত মালামাল, সহোদর মিনারুল ইসলামের ঘরবাড়িসহ সমস্ত মালামাল ও দবির উদ্দিন এর বাড়িতে ঘরের আংশিক মালামালের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় আগুন নেভাতে গিয়ে সাহারুল ইসলাম নামের এক ব্যক্তির দু’হাত আগুনে ঝলসে গিয়ে আহত হন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের কাজের জন্য ছানারুল ইসলাম গতকাল ব্যাংকে থেকে ৯০ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে রাখে। আগুনের ওই টাকাগুলোও পুড়ে যায়। বর্তমানে তার ঘর ও ঘরের মধ্যে থাকা সমস্ত মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। তিনি স্থানীয় ও সরকারি সহযোগিতা কামনা করেছেন।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, উপজেলার সহড়াবাড়িয়া ও কাজিপুর গ্রামে অগ্নিকাণ্ডে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রচেষ্টায় আরো রক্ষা পেয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo