সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে ককটেল সদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, এলাকায় আতঙ্ক!

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে একটি বসতবাড়ির থেকে ককটেল সদৃশ বস্তু ও একটি হুমকির চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

​বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কসবা মোল্লাপাড়া গ্রামের আক্কাস আলী (৪৫) এর বসতবাড়ি সিঁড়ির নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়। আক্কাস আলী ওই গ্রামের রজব আলীর ছেলে।

​উদ্ধারকৃত চিরকুটে ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা রয়েছে​ “দেয়াল দিচ্ছি রাসতা পাস দিএ পানি নামতে না দিলে বোম মেড়ে মেড়ে ফেলব দোল এখন পাউআরে বেচে থাকতে কথা শন।”

​স্থানীয় বাসিন্দা রাসেল জানান, সকালে আক্কাস আলীর বাড়িতে লাল টেপে মোড়ানো ১টি ককটেল সদৃশ বস্তু এবং হুমকির চিরকুট দেখার খবর পেয়ে সেখানে দেখতে যায়। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

​বাড়ির মালিক আক্কাস আলী বলেন: “সকালে বাড়ির মধ্যে বৌমার সদ্রিস বস্তু ও চিরকুট দেখে দ্রুত থানায় খবর দিই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে। কে বা কারা কি উদ্দেশ্যে এগুলো রেখে গেছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। দুর্বৃত্তরা এলাকায় অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টি করার জন্যই মূলত এই অপচেষ্টা চালাচ্ছে বলে ধারণা করছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু ও হাতে লেখা একটি হুমকি চিরকুট উদ্ধার করা হয়েছে।

​এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করার জন্য পুলিশের সর্বোচ্চ চেষ্টা চলছে। ​অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo