শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সংবাদ সম্মেলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৪৭ বার পঠিত

গাংনী রবিউল মেমোরিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী তরিকুল ইসলাম ও মেহেরপুর প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গাংনী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি। আজ রোববার দুপুরে এইচ এম ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাংনী উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিঠু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, রবিউল মেমোরিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী তরিকুল ইসলাম গত ০২ সেপ্টেম্বর গাংনীর কাথুলী গ্রামের চুমকী খাতুনকে ভোরের আলো উন্নয়ন সংস্থার নামে গর্ভবতীর স্বাস্থ্য সেবা কার্ড করে দেন এবং সিজার করানোর জন্য ৬৫০০/- টাকা চুক্তি করেন। পরে চুক্তি ভঙ্গ করে ৮৫০০/- টাকা দাবী করেন। বিষয়টি ভুক্তভোগি পরিবার থেকে গাংনী ক্লিনিক মালিক সমিতিকে অবহিত করলে তরিকুলকে সমিতির পক্ষ থেকে ডাকা হলে তিনি তা উপেক্ষা করে সমিতির লোকজনকে তার প্রতিষ্ঠানে যেতে বলে। পরে সেখানে যাওয়া হলে তিনি স্বদুত্তোর না দিয়ে এটি ব্যবসায়িক পলিসি বলে জানান। এ সময় খারাপ আচরনও করা হয় বলে দাবী করেন দেলোয়ার হোসেন। এ বিষয়ে সমিতির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তরিকুল ইসলাম কোন জবাব প্রদান করেন নি।
এদিকে তরিকুল ইসলাম কৌশল অবলম্বন করে তার স্ত্রীকে দিয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই সাথে মেহেরপুর প্রতিদিন পত্রিকায় মান সম্মান ক্ষুন্ন করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। তরিকুলের এহেন আচরণ অত্র সমিতির পাশাপাশি ব্যক্তিগতভাবে আমার সম্মানহানী করেছে বলেও দাবী করেন দেলোয়ার হোসেন মিঠু। সংবাদ সম্মেলনে গাংনী উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo