বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে জামায়াতের আমির গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৮২৮ বার পঠিত

জামায়াতের আমির রবিউল ইসলাম (৬০)কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকা ৮ নম্বর ওয়ার্ড দাসপাড়া সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন। রবিউল ইসলাম উপজেলার বড় বামন্দি গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে  জামায়াতে ইসলামীর গাংনী থানা পুলিশের এসআই মাসুদসহ সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে উপজেলা জামায়াতে ইসলামির  রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি নাশকতার পরিকল্পনাকারী মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন। তাকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলা নম্বর ১১ তারিখঃ ১৩/০২/২০২২ ইং

উল্লেখ্য, গত ১৩/০২/২০২২ ইং তারিখে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া (কুঠি) মসজিদ থেকে উপজেলা জামাতের সেক্রেটারি শেখ সাদিসহ ৩০ জন নেতা-কর্মীকে আটক করে। পুলিশের দাবী তারা নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছিল। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট জব্দ করা হয়। ওই সময় নাশকতার কর্মকাণ্ডে পরিকল্পনা মামলার আসামি হিসেবে সকলকে আদালতে প্রেরণ করা হয়।

ওই সময়ে গ্রেপ্তারকৃতরা হলো-সাহারবাটি ইউনিয়ন জামাতের সেক্রেটারি সাহারবাটি গ্রামের আব্দুল আলিমের ছেলে শেখ সাদি (৩০), জামাত ইসলামের গ্রাম কমিটির সভাপতি রবিউল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৩০), ভাটপাড়া গ্রামের ফজল করিমের ছেলে এরশাদ আলী (৪০), কুলবাড়িয়া গ্রামের নবী বকসের ছেলে আমিরুল ইসলাম (৫৫), ইদ্রিস আলীর ছেলে আলাহাজ আলী (৩৫), আব্দুল হান্নানের ছেলে সোহেল (২৬) রমজান আলীর ছেলে জাহিরুল ইসলাম (৫০)হোসেন আলীর ছেলে হাফিজুল ইসলাম(৪৮), মকছেদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম(৫৮), মোকসেদ আলীর ছেলে তবারক হোসেন(৩৫), ফজলুল হকের ছেলে ইরফান আলী(৩০),বছের আলীর ছেলে আঃসাত্তার(৬০), কাবের আলীর ছেলে মকলেছুর রহমান(৩৪),আব্দুর রশিদের ছেলে শরিফুল ইসলাম(৩৭),আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান(৩০),আফিল উদ্দীনের ছেলে মোস্তাফিজুর রহমান(৩০),ওয়াছার আলীর ছেলে কাউছার আলী(৫৬), খবির উদ্দীনের ছেলে তৈয়ব আলী(৩০), সাহাবুদ্দিনের ছেলে রিপন আলী(৩২), মকবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন(৫৬),ও মহিউদ্দীনের ছেলে সেলিম হোসেন(৩৩), আব্দুল ওহাবের ছেলে তোফাজ্জল (৪৫), গঞ্জের আলীর ছেলে ইনারুল ইসলাম (৩৫), ফজল করিমের ছেলে আকরাম (৪০), আকরাম আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৮), ডাবলু হোসেনের ছেলে নাসির (৩০), ওয়াসার আলীর ছেলে ভাইজার আলী (৫০), ইমারুল ইসলামের ছেলে ইউসুফ আলী (৩৭), সাদেক আলীর ছেলে এরশাদ আলী (৪৬) ও ফজল আলীর ছেলে ইদ্রিস আলী (৪৫)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo