রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

হিরক খাঁন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২২৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে আনন্দ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে যারা বিএনপির নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। প্রয়োজন হলে জনগণের স্বার্থ রক্ষায় তাদের প্রতিহত করা হবে। মেহেরপুরের মানুষের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জামান, মহাজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য রোকনুজ্জামান, মেহেদী হাসান রোকন, পৌর যুবদলের সভাপতি সামিউল ইসলাম লিজন, সদস্য সচিব নওফেল আহমেদ রনিসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদল আরও কার্যকর ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo