বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে ধানের গোলার নিচে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে মিজানুর রহমান (৫০) নামে এক ব্যক্তির বসতবাড়ির উঠান থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে এই ঘটনা ঘটে। বস্তুটিকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিজানুর রহমান উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত নজর আলী মন্ডলের ছেলে।

​​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে মহিষাখোলা গ্রামের মিজানুর রহমানের বসতবাড়ির উঠানে থাকা ধানের গোলার নিচে লাল টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহভাজন ককটেল সদৃশ বস্তু দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে জানানো হয়।

​সংবাদ পাওয়ার পরপরই গাংনী থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এবং উপস্থিত সাক্ষীদের সামনে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে জব্দ তালিকার মাধ্যমে নিজেদের হেফাজতে নেয়।

​গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন জানান,
“এ ঘটনায় এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই বস্তু মিজানুর রহমানের বাড়িতে রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo