শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

গাংনীতে পাখি ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালক আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৬৬ বার পঠিত

ব্যাটারি চালিত পাখি ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মারাত্মক আহত হয়েছেন তারিক হোসেন (২৫) নামের এক যুবক। তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে হাটবোয়ালিয়া সড়কের হানিফ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহত তারিক উপজেলার গোপালনগর গ্রামের আজমাইন হোসেনের ছেলে।

আহত তারিকের পারিবারিক সুত্রে প্রকাশ, তারিক ঘটনার সময় হানিফ ফিলিং স্টেশনের কাছে একটি দোকান থেকে মোবাইল ফোনের রিচার্জেবল কার্ড নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা দুটি পাখিভ্যানের মাঝখান দিয়ে অতিক্রম করার সময় একটি পাখি ভ্যানের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় রাস্তার উপর। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিডি দাস তারিকের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসক বিডি দাস বলেন, আহত তারিকের মাথার সামনে ও পেছনের দিকে মারাত্মক জখম হয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হওয়ায় প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo