মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে রামিম নামের আট বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় মহসিন হাজির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। ​নিহত রামিম উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিনের ছেলে ও স্থানীয় আলিমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। তারা বর্তমানে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবজি আড়ত পাড়ায় বসবাস করছেন।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে রামিম ও তার বন্ধু সিয়াম মিলে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মহসিন হাজির পুকুর পাড়ে খেলা করছিল। পুকুরে যেখানে মাছের খাবার দেওয়া হয়, সেখানকার একটি বাঁশের তৈরি চাটাইয়ের ওপর দাঁড়িয়ে খেলা করার সময় অসাবধানতাবশত রামিম পানিতে পড়ে তলিয়ে যায়।
​এ সময় তার বন্ধু সিয়াম দ্রুত দৌড়ে গিয়ে রামিমের পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে পুকুর থেকে রামিমের অচেতন দেহ উদ্ধার করে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার জানান, শিশুটি হাসপাতালে আসার প্রায় আধা ঘন্টা আগেই মারা গেছে।
​গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
​এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo