শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪

গাংনীতে বিএনপি’র ত্রাণ সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৮৩৪ বার পঠিত

বাংলাদেশের ভয়াবহ বন্যা পীড়িত জনগোষ্ঠীর কল্যাণে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছে মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বুধবার বেলা ১১ টায় গাংনী উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র-সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা এর সঞ্চালনায় উপজেলা ব্যাপী ত্রাণ সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মনিরুজ্জামান গাড্ডু ও ইনসারুল হক ইন্সু, মটমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।

এ কার্যক্রমে গাংনী পৌরসভাসহ ৯টি ইউনিয়ন থেকে মোট দুই লাখ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। সংগ্রহকৃত টাকা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে জমা দেওয়া হবে বলে জানান সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

এ সময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক লাইলা আরজুমান বানু, জেলা যুবদলের সাধারন সম্পাদক কাওছার আলী, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল, পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, পৌর সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo