সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২২২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে তুষার বিশ্বাস (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় নিজ ঘর থেকে তার অচেতন দেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহত তুষার বিশ্বাস উপজেলার বেতবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার মন্টু বিশ্বাসের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহতের চাচাতো ভাই জুয়েল জানান, রোববার (৭ জুন ) প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তুষার। সকালে পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো রাজমিস্ত্রির কাজে বের হয়ে গেছেন। কিন্তু সন্ধ্যার দিকে তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে তার বাবা মন্টু বিশ্বাস সন্ধ্যা ৬টার দিকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে তুষারকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমরী খাইরুন্নাহার তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার অনেক আগেই তুষারের মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, ঘরের বৈদ্যুতিক সুইচ থেকে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo