বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে মাদক কারবারিকে জেল ও জরিমানা 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গাঁজা বহনের দায়ে জহিরুল ইসলাম নয়ন (৩০) নামের এক মাদক কারবারীকে দুই শত টাকা জরিমানাসহ চার মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার চৌগাছা এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা এ কারাদণ্ডাদেশ দেন। জহিরুল ইসলাম নয়ন উপজেলার নওপাড়া গ্রামের পশ্চিম পাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নওপাড়া গ্রাম থেকে ইজিবাইক যোগে এক ব্যক্তি গাঁজা নিয়ে গাংনীর দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানসহ  সঙ্গীয় সদস্যরা চৌগাছা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সাহারাবাটি টু গাংনী সড়কের চৌগাছা পশ্চিম পাড়া এলাকায় শাহারুল ইসলামের বিস্কুট ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার ওপর জহিরুল ইসলাম নয়ন নামে এক ব্যক্তিকে ২৫ গাঁজাসহ  আটক করা হয়।

মাদক বহনের দায়ে জহিরুল ইসলাম নয়ন তার দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৪২ (১) সারণি মোতাবেক দুইশত টাকা জরিমানা ও চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। গাংনী থানা পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরে জনসম্মুখে আটককৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলসহ একটি টিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানসহ আরও একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo