বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রাম থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজা, এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী কাবেল ওরফে কাবিল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারী) বিকেল চারটার দিকে কাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কাবিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ফরাজী পাড়ার মৃত আমির আলী ফরাজীর ছেলে।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি মাদক মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কাবিল হোসেন নামের এক ব্যক্তির যাবজ্জীবন সাজা, ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। দন্ডাদেশ পাওয়ার পর থেকেই কাবিল হোসেন পলাতক রয়েছেন। রোববার

(১৮ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাংনী থানা পুলিশের এএসআই আলী শেখ এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। দৌলতপুর থানার নিয়মিত মামলা নম্বর- ৩৭, তারিখঃ ২৯/০৮/২০১৮ ইং দৌলতপুর- জিআর মামলা নম্বর-৩৫৭/১৮।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo