বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে মোবাইলে এসএমএস দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪৩২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোবাইলে এসএমএস দেয়াকে কেন্দ্র করে কাবরান (২৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুন্দা (মাঝেরগ্রাম) গ্রামে এ ঘটনা ঘটে। আহত কাবরান আলী মাঝেরগ্রামের নাসির উদ্দিনের ছেলে।

গাংনী থানা পুলিশের বামুন্দি ক্যাম্প ইনচার্জ ইসরাফিল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হামলাকারী রাইদুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। রাইদুল ইসলাম মাঝেরগ্রামের পুরাতন পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

স্থানীয় ডিশ কেবল টেকনিশিয়ান নাহারুল ইসলাম জানান, রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কাবরান মাঝেরগ্রামে আফজালের চায়ের দোকানে বসেছিল। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রাইদুল ও জাহিদুল তার বোনের মোবাইলে এসএমএস দেয়ার অভিযোগ তুলে কাবরানকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo