মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৪৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এবারের সমাজসেবা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আল আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরউল্লাহ, বাংলাদেশ সোনালী ব্যাংক উপজেলা পরিষদ শাখার ব্যবস্থাপক বজলুল হুদা, দারুচ্ছুসুন্নাত এতিমখানার সুপার রুহুল আমিন এবং পিএসকেএস-এর প্রকল্প পরিচালক কামরুল আলম প্রমুখ।

এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo