শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

গাংনীতে সড়কে গাছ ফেলে গণডাকাতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে রাস্তায় গাছ ফেলে যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বামন্দি-দেবিপুর সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ডাকাত দলের কবলে পড়া দেবিপুর গ্রামের বাসিন্দা ও বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম এর মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ জানান, মোটরসাইকেল যোগে বামন্দি বাজার থেকে রাত সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন তিনি। তার পথরোধ ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে রাস্তার পাশে আটকিয়ে থাকা একটি ট্রাকের ভিতর আটকিয়ে রেখে গণডাকাতির তান্ডব চালায় তারা। ওই সময় আরো অন্তত ১৫ জন পথচারীকে ট্রাকের ভিতর আটকিয়ে রাখে ডাকাত দলের সদস্যরা। পরে আনুমানিক রাত ২ টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। ডাকাতরা অন্তত ১৫ জন যাত্রীর নিকট থেকে লক্ষাধিক টাকা লুট করে পালিয়েছে বলেও জানান তিনি।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo