বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে ১৫ কেজি রুপা উদ্ধার, আটক- ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ১৫ কেজি রুপাসহ দুই জনকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার করমদি মাঠপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের চককল্যানপুর গ্রামের শওকত আলীর ছেলে রানা (৩৬) ও একই গ্রামের আব্দুল মান্নানের আকাশ (২৪)।

গাংনী থানাধীন বামন্দী ক্যাম্প ইনচার্জ ইসরাফিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে রানা, আকাশ ও অজ্ঞাতনামা আরেক ব্যক্তিসহ তিনজন মিলে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রুপা নিয়ে করমদি গ্রামের দিকে রওনা দেয়। পথিমধ্যে কিছুদূর গিয়ে তিনজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এ সময় রানা ও আকাশ অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে রোপাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা অজ্ঞাতনামা ব্যক্তিকে জোরপূর্বক মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে তাদের গন্তব্য পরিবর্তন করে করমদির বিপরীতে বামন্দীর উদ্দেশ্যে রওনা দেয়।

সংবাদ পেয়ে বামন্দী ক্যাম্প ইনচার্জ ইসরাফিল হোসেনের নেতৃত্বে একটি টিম করমদি মাঠপাড়ায় ঘটনাস্থলে পৌঁছে গতিরোধ করে তাদেরকে আটক করেন। ওই সময় অজ্ঞাতনামা ব্যক্তিটি পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে তাদের দু’জনকে পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশি করে তাদের ব্যবহৃত মোটর সাইকেলের সীটের নীচে থেকে অভিনব কায়দায় সাদা কাগজ দিয়ে মোড়ানো ৫টি বস্তু উদ্ধার করা হয়। মোড়ানো কাগজ খুলে পাওয়া যায় ১৫ কেজি রুপা। ঘটনাস্থল থেকে একটি হিরোহোন্ডা মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নম্বর- মেহেরপুর-হ-১২- ৩৭৮২ ও একটি মোবাইল জব্দ করা হয়। ১৫ কেজি রুপার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুপাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অজ্ঞাত ব্যক্তিটিকে খুঁজছে পুলিশ। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo