শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪

গাংনীর সাহারবাটিতে হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১১৩৮ বার পঠিত

সুস্থ্য দেহ, সুন্দর মন জাতি গঠনের সহায়ক। যুব সমাজ একটি জাতি গঠনে অগ্রণী ভুমিকা রাখে। ১৯৫২’র ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ প্রত্যাকটি অঙ্গনে যুব সমাজ সব চেয়ে বেশী ভুমিকা রেখেছে। দেশের যে কোন দূর্যোগ মূহুর্তেও যুবকদের ভুমিকা চোখে পড়ার মত। সেই যুব সমাজকে সুন্দর ভাবে গড়ে তোলার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। আর খেলাধুলার জন্য প্রয়োজন সুন্দর একটি পরিবেশ।

এ কারনে গাংনীর মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন একটি স্টেডিয়াম। অনেকেই নির্বাচনী ইশতেহারে গাংনীতে একটি স্টেডিয়াম তৈরীর প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। যাতে করে গাংনীর যুব সমাজ খেলাধুলার জন্য একটি সুন্দর পরিবেশ পায়। এবার বাস্তবে পরিনত হতে যাচ্ছে গাংনীবাসীর স্বপ্নের স্টেডিয়াম। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই স্টেডিয়াম।

এদিকে স্টেডিয়াম নির্মিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আনন্দের জোয়ারে ভাসছে গাংনীবাসী। যুবকদের মাঝে বইছে উচ্ছৃাসের হাওয়া। স্টেডিয়াম অনুমোদন দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন গাংনীর সর্বোস্তরের জনগণ।

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন গাংনীর সাহারবাটিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি হয়ত এক সময় এমপি থাকব না কিন্তু স্টেডিয়াম থাকবে। আমার সন্তানেরা খেলাধুলা করবে ওই স্টেডিয়ামে এটি ভেবেই আমার অনেক ভাল লাগছে। এটি গাংনীবাসীর জন্য একটি বড় পাওয়া।
খুব তাড়াতাড়ি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo