শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

গাংনীর সীমান্তে বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০২০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ মিলন (২৮) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। রোববার দুপুরে খাশমহল তেমোহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। মিলন উপজেলার তেরাইল গ্রামের মৃত দলিম উদ্দিন এর ছেলে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়ী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৮/১-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল বাজার তেমোহনী নামক স্থানে নায়েব সুবেদার মোঃ রেজাউল হক এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মিলনকে ভারতীয় ০১ (এক) গ্রাম হেরোইন, ০১টি স্যামসং বাটন মোবাইল এবং ০১টি ভারতীয় ১০০ সিসি ইয়ামাহা আরএক্স রেজিষ্ট্রেশন বিহীন চোরাই মোটরসাইকেলসহ আটক করেছেন বিজিবি’র জোয়ানরা। আটককৃত হেরোইন, মোবাইল এবং মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। আকটকৃত মিলনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo