বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীর সীমান্ত থেকে ভারতীয় শুটারগান উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪৭২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ভারতীয় শুটারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। সোমবার (০৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে শেওড়াতলা বিওপি’র সীমান্ত এলাকা মাঠ থেকে ভারতীয় শুটারগানটি উদ্ধার করা হয়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক মঙ্গলবার (০৪ জুলাই) বিকেল ৫ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তি মারফত জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী শেওড়াতলা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সীমান্ত পিলার ১৪২/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা মাঠ নামক স্থানে নায়েব সুবেদার ইসরাইল শেখ এর নেতৃত্বে মালিকবিহীন অবস্থায় ০১টি ভারতীয় শুটারগান উদ্ধার করা হয়। যার সিজার মূল্য এক লাখ টাকা। উদ্ধারকৃত শুটারগানটি গাংনী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo