বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
ঘোষণা
মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটির নিকট ৭ লক্ষ টাকা জমা 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন কমিটির তহবিলে ৭ লক্ষ টাকা জমা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের ঢাকাস্থ নয়াপল্টনে কেন্দ্রীয় বিএনপি’র কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন কমিটির তহবিলে এ অর্থ জমা করা হয় হয়।

কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন কমিটির পক্ষ থেকে জমাকৃত অর্থ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ ও পুনর্বাসন কমিটির সভাপতি ড. এজেডএম জাহিদ হোসেন।

এ সময় কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল ও ইনসারুল হক ইন্সু, গাংনী উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দাল হক গাংনী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় ত্রান ও পুনর্বাসন উপ-কমিটিসহ মেহেরপুর জেলা ও উপজেলা এবং পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo