শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

ডিবি পুলিশের অভিযানে আটক-২, গাঁজা ও মদ উদ্ধার।

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১১৮৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গাঁজা ও মদসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে করমদি বাগানপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার ইসলামপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ফিরোজ আলী (২০) ও একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২৮)। এ সময় ফিরোজ আলী নিকট থেকে ৫শ’গ্রাম গাঁজা ও বিল্লাল হোসেনের নিকট থেকে ৩ বোতল বেঙ্গল টাইগার প্রিমিয়াম মদ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার করমদি গ্রামের মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নি:) অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে এএসআই (নি:) হেলাল উদ্দীন ও মাহাতাব আলীসহ করমদি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ আলী ও বিল্লাল হোসেনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা ও ৩ বোতল বেঙ্গল টাইগার প্রিমিয়াম মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo